
বরিশালের মুলাদীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত উপজেলার বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে মুলাদী সেনাক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মুলাদী ও হিজলা ক্যাম্পের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনাক্যাম্প কমান্ডার মেজর জাহিদের নেতৃত্বে ৩০ জন এবং মুলাদী সেনাক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫ জন মোট ৮৫ জন সেনাসদস্য সফিপুরের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি রিভলবার, বিপুল দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরকদ্রব্য-সরঞ্জামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিয়াতলী গ্রামের জোবায়ের তালুকদার (২৬), ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের নয়ন হাওলাদার (২৫), লাবন ব্যাপারী (২৮), মোরশেদা (৪৫) ও মিতু (২০)।
মুলাদী সেনাক্যাম্প কমান্ডার মেজর তৌফিক বলেন, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে