বরিশালের বানারীপাড়ায় তেতলা গ্রামে বিথী সমদ্দার (২৫) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। হত্যার পর স্বামী সুমন রায় (৩৩) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।
আজ রোববার সকাল ১১টার দিকে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামীকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের বিথী সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। এই দম্পতির সুপ্তী রায় নামের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে বিথী ও সুমন একে অপরকে সন্দেহ করতেন। সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহের জেরে আজ রোববার সকাল ১১টার দিকে তাঁদের দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন হাতুড়ি দিয়ে বিথীর মাথায় এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা বিষয়টি দেখে সুমনকে আটক করেন। এ সময় সুমন জনরোষ থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রীকে হাতুড়িপেটা করে মার্ডার করেছেন জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করেন। পরে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করেন।
এদিকে বিথী সমদ্দারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সুমন রায়কে আটক করা হয়েছে। শেবাচিম হাসপাতালে বিথীর মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে