বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় শৌচাগার থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে কান্না শুনতে পেয়ে শৌচাগার থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। তবে শিশুটির মা-বাবার খোঁজ মেলেনি।
মেহেন্দীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাদেকপুর গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি মসজিদে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার পাশে একটি শৌচাগার থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। সেখানে কাউকে দেখতে না পেয়ে তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে বিষয়টি আশপাশের লোকজন এবং উপজেলা প্রশাসনকে জানান।
মতিন হাওলাদার দুপুরের দিকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ নবজাতকের বাবা-মা দাবি করেননি। সদ্যোজাত শিশুটিকে কে বা কারা শৌচাগারে ফেলে গেছে, তা জানা যায়নি। পরিচয় পাওয়া গেলে শিশুটিকে হস্তান্তর করা হবে। অন্যথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত দেবেন।’
ইউএনও রিয়াজুর রহমান বলেন, স্থানীয় এক বাসিন্দা শৌচাগার থেকে নবজাতক উদ্ধার করার বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। কেউ দাবি না করলে শিশুটিকে সরকারি নিবাসে কিংবা দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে