
মাহে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে নগরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশে আজ সোমবার এই র্যালিতে করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় রমজানে সংযম সাধন, দুস্থ ও অসহায়দের সহায়তা, বেচাকেনায় মূল্য নিশ্চিত করা, ওজনে সঠিক মাপ দেওয়া, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র খোকন সেরনিয়াবাত।
র্যালিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসলাইল হোসেন, কাউন্সিলর আক্তারুজ্জামান গাজী হিরু, মো. জিয়াউল হক, মো. হুমায়ুন কবির, সৈয়দ সামসুদ্দোহা, খায়রুল মামুন প্রমুখ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে