
মহাসড়ক অবরোধ করায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচিতে এই লাঠিপেটা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদি হাসান, মাহবুব ও নয়ন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দাবিতে আজ সকাল ১০টায় বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করা হয়। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরে তাঁরা সরে গেলে চার ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেখান থেকে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ই এইচ ইরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটির অদলে স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। পূর্বঘোষণা অনুযায়ী আমরা বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিই। এ সময় আমাদের ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। এতে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ১২ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর।’
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বরিশাল-ভোলা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে যতটুকু করা দরকার, ততটুকুই করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তাঁদের একটি প্রতিনিধিদল জেলা ও বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করবে।’
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের এক দফা দাবি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে