
বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় এমন এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দুদিন পরেও বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছে স্বাস্থ্য বিভাগ।
আক্রান্ত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে দাবি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডলের। তিনি জানান, গত শনিবার তাঁদের হাসপাতালে তুষার নামের এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, ‘আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু নাম ও বয়স রাখা হয়। সে হিসাবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিলেন না। শুধু গায়ে হালকা জ্বর ছিল।’
এ বিষয়ে আজ সোমবার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি। তিনি বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায়—প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে