
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ বিভিন্ন রুটে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় দ্বীপজেলা ভোলা ও আশপাশের নদীবেষ্টিত এলাকাগুলোর সঙ্গে বরিশালের নৌযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বন্ধ রয়েছে দৈনিক পত্রিকা সরবরাহও।
দৈনিক পত্রিকার বরিশাল অঞ্চলের বিক্রয় প্রতিনিধি আল আমিন জানান, অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ বন্দরে নোঙর করে রাখা হয়েছে। ফলে ভোলার বিভিন্ন উপজেলায় পত্রিকা সরবরাহ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ভোর থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে গেছে। চাকরিজীবীরা কর্মস্থলে যেতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে