
ভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপর দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক সাজ্জাদকে করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছারের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিসিসির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, পরিদর্শক সাজ্জাদ নগরের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে ভবনের নকশা নিয়মবহির্ভূতভাবে পাস করিয়ে দেওয়ার নামে একাধিক বাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নেন। এ ঘটনায় এক বাড়ির মালিক বিসিসি প্রশাসকের কাছে অভিযোগ দেন। ওই ঘটনার জেরে তাঁকে ওএসডি করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক এক জনপ্রতিনিধির অভিযোগ, সাজ্জাদ পুকুরের মধ্যেও ভবন নির্মাণের নকশা অনুমোদন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ জন্য এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।
সূত্র আরও জানায়, তত্ত্বাবধায়ক আজিজুরকে কোরবানির ঈদের আগে বিসিসির ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক রায়হান। কিন্তু তা সম্পন্ন না করায় সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। তা ছাড়া সম্প্রতি প্রশাসক নগরীতে খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্নকাজে জোর দেন। এ জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীদের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত করতে বলা হয়। তত্ত্বাবধায়ক আজিজুরসহ তাঁর বিভাগের আরেক কর্মচারী এ ক্ষেত্রে কয়েকজন নারীকে এই কাজে যুক্ত করান। এসব কারণে শোকজ করা হয় তাঁকে।
বিসিসির প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী আবুবকর সিদ্দিক জানিয়েছেন, আজিজুরকে শোকজ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স শাখার আরেক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে