বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কাভার্ড ভ্যান-অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা নামে পরিচিত) সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ রোববার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের মডেল মসজিদসংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪০)। তাঁকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আহত যাত্রীরা হলেন সাদ্দাম শেখ (৩৬), রেজাউল শেখ (৫০), রাব্বি মিয়া (৩৫), সাথী বেগম (৩২), মোস্তাফিজুর রহমান (৪২), জান্নাতুল আক্তার (২) ও সাবির ঢালী (১০)।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, আহত সবাইকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সাদ্দাম শেখ ও তরিকুল ইসলামকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তরিকুলকে সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান। সাদ্দামকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, আহত যাত্রীদের অধিকাংশের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলে জানা গেছে। তাঁরা কাজ করার জন্য আগৈলঝাড়ার পয়সারহাট যাচ্ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে