
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে নিখোঁজের দুই দিন পর দুই বোনের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে লাশ দুটি নদীতে ভেসে উঠলে নৌ পুলিশ তা উদ্ধার করে।
দুই বোন হলো জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) ও ঢাকার গেন্ডারিয়া এলাকার জসিম ব্যাপারীর মেয়ে জান্নাত (১৩)। রাইসা ও জান্নাত সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। গত বুধবার দুপুরে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। স্রোতের টানে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, গ্রামে নানাবাড়িতে ঈদ করতে পরিবারের সঙ্গে জান্নাত জয়নগরে এসেছিল। গত বুধবার দুপুরে জান্নাত ও রাইসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গজারিয়া নদীর রহমানের হাট খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে দুজন হারিয়ে যায়।
গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। তবে তাদের পাওয়া যায়নি। আজ সকালে দুজনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা লাশ দুটির পরিচয় নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ মো. এনামুল হক দুই কিশোরীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি; যে কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে