
বরিশালের গৌরনদী পৌরসভায় আজ বুধবার মেয়র পদে উপনির্বাচনে উৎকোচ নেওয়ার অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আটক করার পর তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল জেলা সিনিয়র (অতিরিক্ত) নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী এক মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী কিছু লোক নিয়ে কেন্দ্রে এসে আমাকে টাকার একটি প্যাকেট দেন। কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরে প্যাকেটটি সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র বলেন, ‘আমরা কোনো টাকা নিইনি। প্রিসাইডিং অফিসার নিয়েছেন।’
সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনও একই দাবি করেন।
এদিকে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ নম্বর বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম একটি প্রতীকে ভোট দিলে বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁকেও আটক করা হয়।
গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে