
অর্ধেক (হাফ) ভাড়াকে কেন্দ্র করে বরিশালে বিএম কলেজশিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০-৩০টি বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার রাতে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০-৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের ন্যায্য দাবি হাফ ভাড়া নিয়ে বাসশ্রমিকেরা সব সময়ই ঝামেলা করেন। এর আগেও রূপাতলী বাসটার্মিনালে এমন ঘটনা ঘটেছে। আজ (শনিবার) বাসটার্মিনালে আমাদের সহপাঠীর সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে গেলে পরিবহনশ্রমিকদের হামলায় ১৫-২০ শিক্ষার্থী আহত হন।

বিএম কলেজশিক্ষার্থী মো. রাজু বলেন, ‘আমাদের এক সহপাঠী হিজলা থেকে আসার পথে বাসে হাফ ভাড়া দিতে চাইলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন শ্রমিকেরা। খবর পেয়ে আমরা বাসটার্মিনালে এসে জিজ্ঞাসা করলে আমাদের ওপর তাঁরা চড়াও হন।’
মো. তামিম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সহপাঠীদের ওপর হামলার জবাব দিয়েছি। যতক্ষণ উচ্ছৃঙ্খল শ্রমিকদের বিচার না হবে, ততক্ষণ আমাদের এই প্রতিবাদ চলবে।’
অপর দিকে পরিবহনশ্রমিকেরা জানান, শিক্ষার্থীদের হামলায় ১০-১৫ জন পরিবহনশ্রমিক আহত হয়েছেন।
নথুল্লাবাদ বাসটার্মিনালের পরিবহনশ্রমিক নেতা পরিচয়ে আরজু মৃধা বলেন, ‘কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া দিতে চাওয়ায় বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাসশ্রমিকের বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েক শ শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং একটিতে আগুন দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। টার্মিনাল ভবনের ভেতরেও ব্যাপক ভাঙচুর চালান তাঁরা।’
বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৭ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে