
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশের মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ ভাগ উৎপাদন হয় বরিশাল বিভাগে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এই সময়ে জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। আমরা মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনে ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন।’
জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন। পরে তিনি জেলেদের নিয়ে কীর্তনখোলা নদীতে একটি বর্ণাঢ্য নৌর্যালিতে অংশ নেন।

উপদেষ্টা ফরিদা আখতার মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনারা নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে।
সমাবেশে উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা। তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিষিদ্ধ বেহেন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন এবং বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্রুত আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বিমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ করা।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে