
বরিশালের বাকেরগঞ্জে জাল শিক্ষা সনদ দেওয়ায় বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন বিএনপির এক নেতা। তাঁর নাম সোহাগ হাওলাদার। আজ বৃহস্পতিবার তাঁকে অপসারণ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
সোহাগ বিবিএ পাসের জাল সনদ জমা দিয়ে উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন। তিনি একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁকে অপসারণের তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, কমিটি গঠনের সময়ে সোহাগ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাসের সনদ জমা দেন। সনদ নিয়ে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর যাচাইয়ের আবেদন করেন। সনদটি জাল জানিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। চিঠিতে জানানো হয়, যে বছর পাসের সনদ দেখানো হয়, তখন বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্স ছিল না।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন পাওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত সোহাগ স্বপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে।
ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে সোহাগকে অপসারণের বিষয়ে শিক্ষা বোর্ডের নোটিশ পেয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে