
বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে পানহাট সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁকে দেখে সন্দেহ হলে দাঁড়াতে বলা হলে সানোয়ার হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আটক করা হয়। আটক হওয়ার পর নিজের কাছে থাকা ১০–১২টি ইয়াবা চিবিয়ে গিলে ফেলেন তিনি। কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁকে পুলিশ পাহারায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সানোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে