পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণী ও তাঁর বাবাকে মারধরে অভিযুক্ত ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রদল। ওই তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত বুধবার এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলামকে বহিষ্কার করা হয়। পাশাপাশি ইউনিয়ন ছাত্রদলের প্রাথমিক সদস্য সায়মুন ইসলামের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদের সমন্বয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বুধবার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে তারিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সায়মুন ইসলাম এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবার ওপর চড়াও হন। এতে দুজন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার জন্য তাঁদের ওপর চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, ‘ছাত্রদলে কোনো অন্যায়কারীকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হয় না। ওদের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নস্যাতের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে