স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি বারবার বলছে, শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার এত দুর্বল নয়। শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী। তাকে কখনো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উপকারভোগীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণ নবনির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।
জাহিদ মালেক বলেন, ‘বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চায় না। কারণ জনগণ বিএনপির পাশে নেই। জনগণের জন্য বিএনপি কিছুই করে নাই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে