
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আরও ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার এ নোটিশ দেন। রোববার দুদক সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে আরও ১৯ জনকে নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশে ওই কর্মকর্তাদের অফিশিয়াল নাম, পদবি, কর্মরত শাখার নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, এনআইডি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে।
করপোরেশনের নোটিশ পাওয়া কর্মকর্তারা হলেন—নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব, আবুল বাশার, ওমর ফারুক ও মকসুমুল হাকিম রেজা, সহকারী প্রকৌশলী অরিফুর রহমান, উপসহকারী প্রকৌশলী শফিকুল আলম, আহসান হাবিব ও রেজাউল করিম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ওহিদ মুরাদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা ও রেজাউল করিম, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, ট্রেড লাইসেন্স সুপার মো. শহিদুল ইসলাম, সুপারেন্টেড (পানি সরবরাহ) মো. পান্না এবং মেডিকেল অফিসার খন্দকার মনজুরুল ইসলাম শুভ্র।
দুদকের নির্ভরযোগ্য সূত্রমতে, নোটিশ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে উন্নয়নকাজে অনিয়ম, ঘুষ নেওয়া, রাজস্ব আদায়ে নয় ছয়, স্বাস্থ্য খাতে অনিয়ম এবং অবহেলা ও ট্রেড লাইসেন্স দেওয়ার নামে উৎকোচ আদায়ের অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, ট্রেড সুপার মো. শহিদুলের বিরুদ্ধে দুর্নীতির ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সিটি করপোরেশন থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে তাঁরা দুজনেই তৎকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে আবার চাকরি ফিরে পান।
এ ব্যাপারে দুদক বরিশালের পরিচালক মোজাহার আলী সরদার বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান শেষে কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের আলোকে কমিশন আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে