গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশের মতো বরিশালের হিজলায় চার দফায় ঘর বিতরণ করা হয়েছে। চতুর্থ দফায় নির্মাণ করা আটটি ঘর গত বছরের ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এক বছরের বেশি সময় পরও এসব ঘরে উঠতে পারেনি সংশ্লিষ্ট পরিবারগুলো।
উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাঁও গ্রামে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘর ও জমির কাগজপত্র উদ্বোধনের দিনই উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হলেও তাঁরা এখনো সেখানে রাত কাটানোর সুযোগ পাননি। এ নিয়ে ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীনেরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘরগুলোর কাজ আংশিক হয়েছে। টিনের চালা বসানো হয়নি। সেই সঙ্গে ঘরের ভেতরের অনেক কাজ করা হয়নি। এ নিয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী গুচ্ছগ্রামের আটটি ঘর উদ্বোধন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই ঘরের ৬০ শতাংশ কাজ শেষ হয়নি। ঘরের চাবি ও জমির কাগজ পেয়েও ঘরে উঠতে পারছেন না মালিকেরা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আমি নিজেই বাকি কাজ শেষ করার উদ্যোগ নিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ জানান, আগের নির্বাহী কর্মকর্তা কাজ অসমাপ্ত রেখে গেছেন। এখন জনবলসংকটের কারণে নির্মাণকাজ শেষ করা যায়নি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে