বরিশাল নগরীতে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছেন সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি খাল, ড্রেনসহ নগরের সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদও দিয়েছেন।
আজ শনিবার সকালে নগরীর নথুল্লাবাদসংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এ সময় খালের পাশে দুটি নিমগাছ রোপণ করেন। জিয়া সড়ক এবং শেরেবাংলা সড়কের দুই পাশে ২০০ নিমগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসি প্রশাসক শিরীন জনগণের উদ্দেশ্যে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। যেহেতু বর্ষা আসছে, সেহেতু পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়িয়ে দেওয়া হবে। দুই মাস কঠিন সময় পার করতে ড্রেন ও খাল পরিচ্ছন্ন করছি। পরিচ্ছন্নতাকর্মীদেরও তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশ দিয়ে প্রশাসক বলেছেন, আপনারা ভালো করলে পুরস্কৃত হবেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৮ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৩১ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে