
ঢাকার বাড্ডায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’ চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত মো. হাসান সরদার (২১) এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাঁর শরীরে রয়ে গেছে প্রায় ৪০০ স্প্লিন্টার। দিনরাত তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন এই তরুণ। চিকিৎসকেরা জানিয়েছেন, এই স্প্লিন্টার বাংলাদেশে অপসারণ করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে হবে। পরিবারটি এখন চরম সংকটে রয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের বাসিন্দা হাসান সরদার। তাঁর বাবা মৃত মানিক সরদার। তিন ভাইবোনের মধ্যে হাসান সবার বড়। বাবা মারা যাওয়ার পর সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনিই।
গত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলি প্রথমে পায়ে বিদ্ধ হয়। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
হাসান বলেন, ‘বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমার ডান হাতে, পাঁজরে ও মুখে অসংখ্য গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রথমে আমাকে আফতাবনগরের নাগরিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়। পরে মুগদা মেডিকেল, পঙ্গু হাসপাতাল, কুর্মিটোলা হয়ে আবার ৭ আগস্ট রাতে পুনরায় পঙ্গু হাসপাতালে ভর্তি হই। কয়েক দিন পরে আমাকে সাভার সিআরপিতে পাঠায় থেরাপি দেওয়ার জন্য। সেখানে থেরাপি শেষে আবার পঙ্গু হাসপাতালে চলে আসি। পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে একটু সুস্থ হই।’
হাসান আরও বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, আমার শরীরে প্রায় ৪০০ স্প্লিন্টার আছে। বাংলাদেশে এগুলো অপারেশন করে বের করা সম্ভব না। দিনে যেমন-তেমন, রাতে যন্ত্রণায় ঘুমাতে পারি না।’
হাসান জানান, তাঁর ছোট ভাই ও বোন কলেজে পড়ে। কিন্তু আর্থিক সংকটে তাদের লেখাপড়াও হুমকির মুখে পড়েছে। হাসান বলেন, ‘টাকার অভাবে কলেজের ফি দিতে পারি না। আমার ঘরে খাবার পর্যন্ত ছিল না। ধারদেনা করে চিকিৎসা করিয়েছি। এখন কেউ কোনো খোঁজ নেয় না।’
আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, ‘হাসান সরদার জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি সরকারি তালিকাভুক্ত একজন আহত ব্যক্তি। উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে