
বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনার আট দিন পর নিখোঁজ যাত্রী সজল দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দপদপিয়া সেতুর কাছে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর নৌ থানা-পুলিশ।
সজল দাস বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা এবং দুলাল দাসের ছেলে। স্বজনেরা তাঁর মরদেহটি শনাক্ত করেছেন।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সঙ্গে সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এতে এক যাত্রী নদীতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভোলার দৌলতখান থানার কনস্টেবল মানসুর আহমেদ আহত হন।
দুর্ঘটনার দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সজল দাসের মরদেহ উদ্ধারের মাধ্যমে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর সজল দাসের ‘মোবাইল নম্বর’ থেকে তাঁর মায়ের কাছে ফোন করে একটি অজ্ঞাত চক্র সজলকে ফেরত পাঠানোর জন্য ২৫ হাজার টাকা দাবি করে এবং বিকাশ নম্বর দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। সে সময় কোতোয়ালি থানা-পুলিশ প্রাথমিক তদন্তে সিম ক্লোনের বিষয়টি জানিয়েছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে