পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রিজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দবাজার, লুথার্ন হেলথকেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের বেশি পথচারীকে কামড়ে আহত করেছে পাগলা কুকুর।
আহত কয়েকজন হলেন আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) ও আ. লতিফ খান (৯৫)। আহত ব্যক্তিরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।
আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুর দৌড়ে এসে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। কুকুর এতটাই হিংস্র ছিল যে, সামনে যাঁকে পেয়েছে তাঁকেই কামড় দিয়েছে।
দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় পাগলা কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক বলেন, ‘এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নেই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনেরা ভ্যাকসিন সংগ্রহ করেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।’
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে