বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়মের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালিবাড়ী গ্রামে আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি বলেন, `মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শেষ হয়। ওই দিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার ঘরে ঘুমাতে যায়।
আজ সকালে নাজমা বেগম মেয়ে মরিয়মকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করেন। কিন্তু মেয়ের সাড়া-শব্দ পাচ্ছিলেন না। পরে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরিয়মকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে মামলা হয় বলে জানায় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, `ওই বাড়িতে গতকাল রাতে ঝগড়া ও ডাকাডাকির শব্দ শুনেছি।’
মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, `কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানি না।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে