
৮ দিনের বেতন কম দেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত বরিশাল নগর ভবনে বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রতিবাদকারী চার শ্রমিককে নগর ভবনে আটকে রাখা হয়েছিল। এতে ক্ষিপ্ত অন্যা শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ করেন। পরে সমঝোতা হলে আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়।
বেতন নিয়ে অসন্তোষের কারণে পরিচ্ছন্নতা শ্রমিকেরা বুধবার সন্ধ্যার পর নগরে ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছিলেন। সমঝোতার পর গভীর রাতে কাজে যোগ দেন তাঁরা।
জানা গেছে, শ্রমিকেরা মাসের ৩০ দিন কাজ করেন। তাঁদের সরকারি বিধি অনুযাযী ২২ দিনের বেতন দেওয়া হয়। সাপ্তাহিক ২ দিন ছুটি হিসাবে গণ্য হয়। বুধবার ২২ দিনের বেতন দেওয়া হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কয়েকজন শ্রমিক উত্তেজিত হলে কর্মকর্তারা চারজনকে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। তাঁদের পুলিশে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা গিয়ে বিক্ষোভ করেন। এতে রাত দেড়টা পর্যন্ত নগর ভবনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরে চারজনকে ছেড়ে দেওয়া হলে শ্রমিকেরা নগরে ময়লা অপসারণ কাজ শুরু করেন।
সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আলী আজিম জানান, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি নেই। ৩০ দিনই তাঁরা কাজ করেন। তাঁদের বেতন দেওয়া হয় ২২ দিনের। এর প্রতিবাদ জানাতে বুধবার রাত ১০টার দিকে তাঁরা নগর ভবনে যান। তাঁদের ৪ জনকে দোতলার একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা এসে প্রতিবাদ জানিয়েছেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, সরকারি পরিপত্র অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের বেতন দেওয়া হয়। চারজন শ্রমিক চাকরি নিয়ম অমান্য করে নগর ভবনে হট্টগোল করেছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সাংবাদিকদের জানান, দৈনিক মজুরি কর্মচারী নীতিমালায় শ্রমিকেরা ২২ দিনের বেতন পাবেন। আগামী মাসে পরিষদের সাধারণ সভায় শ্রমিকদের রোটেশনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তা ছাড়া নতুন মজুরি অনুযায়ী জুলাই মাস থেকে শ্রমিকেরা ১৬ হাজার টাকা বেতন পাবেন। এখন পাচ্ছেন ১২ হাজার টাকা।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে