
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দৌড়ে বেড়িয়েছেন যেন এই নির্বাচন তাঁদের মনমতো হয়। যখন তাঁরা দেখলেন সেটা করতে পারছেন না, তখন তাদের (যুক্তরাষ্ট্রের) একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।’
আজ সোমবার বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) এক উঠান বৈঠকে মেনন এসব কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘তাঁরা বঙ্গোপসাগরে ঘাঁটি চান, আমার দেশে অস্ত্র বিক্রি করতে চান, আমার দেশের গ্যাস চান। যখন তা-ও পারলেন না, তখন ভিসা নীতি ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী জবাবে সংসদে বলেছেন, সাত সমুদ্র পেরিয়ে আমেরিকা যাওয়ার দরকার নাই।’
রাশেদ খান মেনন বলেন, ‘এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ নেয়নি। ২০১৪ সালেও অংশ না নিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এবারও একই কাজ করছে। বিএনপি যাদের খুঁটির জোরে নড়ছে, তারা হচ্ছে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তারা এক বছর আগে আমাদের মানবাধিকার লঙ্ঘনের নামে স্যাংশন দিয়েছে।’ তিনি বানারীপাড়াবাসীকে প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে প্রথমেই শেখ হাসিনার কাছ থেকে এখানকার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ আদায় করে নেবেন।
বানারীপাড়া সদর ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ঘরামী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল হক নিলু প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে