
পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ঘাটটি ইজারা নিয়েছিলেন জেলা শহরের মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্সের মালিক শিবু লাল দাস।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস ও মিনিবাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া যথাক্রমে ৪৫ ও ২৫ টাকা হলেও ইজারাদার আদায় করতেন ৩০০ ও ২০০ টাকা। ভারী ট্রাকের ক্ষেত্রে ১০০ টাকার স্থলে আদায় করা হতো ৫০০ টাকা। প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য নেওয়া হতো ৮০ থেকে ১০০ টাকা, যেখানে নেওয়ার কথা যথাক্রমে ১৫ ও ২৫ টাকা। অটোরিকশার জন্য ১০ টাকার বদলে নেওয়া হতো ৪০-৫০ টাকা। দুই চাকার যানবাহনের জন্য নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও আদায় করা হতো ১০ থেকে ১৫ টাকা।
এ নিয়ে সওজে প্রথমে মৌখিক অভিযোগ করেন এনসিপি যুব ফোরামের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন ইজারাদারকে তিন দফা নোটিশ দেন। কিন্তু নির্ধারিত সময়েও এগুলোর কোনো জবাব না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সওজের প্রধান প্রকৌশলীও একটি আলাদা তদন্ত কমিটি পাঠান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় সওজ।
এনসিপি যুব ফোরামের নেতা জাকির বলেন, ‘বছরের পর বছর ধরে এই অবিচার সহ্য করে আসছিল সাধারণ মানুষ। আমরা শুরুতে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিতভাবে অভিযোগ করি। তদন্তে সব সত্য প্রমাণিত হয়।’
সওজ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া বেশি আদায়ের অভিযোগ ছিল, যা তদন্তে সত্য প্রমাণিত হয়। ২৪ জুলাই ইজারাদারের কাছ থেকে ফেরিঘাটের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেওয়া হয়।
পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, তদন্ত কমিটি গঠনের পর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ফলে ইজারাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়।
জানতে চাইলে ইজারাদার শিবু বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। ৬ কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছি এবং সব নিয়ম মেনে ফেরিঘাট পরিচালনা করেছি। আমি হাইকোর্টে রিট করেছি। আশা করি, ফেরিঘাট পরিচালনার অধিকার ফিরে পাব।’
শিবু জানান, আগের ইজারাদারও একই হারে ভাড়া নিতেন, তিনি শুধু তা অনুসরণ করেছেন। তাঁর মতে, সরকার ভুল ভাড়া নির্ধারণ করেছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে