বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে জয় সাহা (৩০) নামের এক আসামি পালিয়েছেন। রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে আজ সোমবার রাত পর্যন্ত বিষয়টি পুলিশ গোপন রাখার চেষ্টা চালায়। এখন পর্যন্ত জয়কে গ্রেপ্তার করা যায়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, জয় সাহা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছিল। রাতে খাবার দেওয়ার জন্য সেন্ট্রি হাজতখানার গেট খোলেন। তখন জয় সেন্ট্রিকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। তবে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টিত কোতোয়ালি থানা থেকে দৌড়ে পালানো সম্ভব কি না, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি গোপন রাখতে কোতোয়ালি থানা-পুলিশ কঠোর নীরবতা পালন করে।
গণমাধ্যমকর্মীরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওসির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) সুমন আইচ বিষয়টি স্বীকার করেন। তিনি জানিয়েছেন, সেন্ট্রির অসতর্কতায় জয় সাহা নামক এক আসামি পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে