
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এবং সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীরা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিমে সংকট নতুন নয়। এই হাসপাতালে নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে। এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে, কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’
এ সময় আরও বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তাঁরা স্বাস্থ্য খাতের উন্নয়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে