
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযানে তিন যুগলকে আটক করা হয়। পরে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের একটি দল সহায়তা করে।
ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। এই অভিযান একটি সতর্কবার্তা। পরে এ ধরনের ঘটনা জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে