
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অপর এক আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে উপাচার্য হিসেবে অন্তর্বর্তী সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
একই দিনে অপর এক প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য ড. গোলাম রব্বানীকেও অপসারণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. মামুন অর রশিদকেও সরিয়ে দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী উপাচার্যসহ তিনজনকে সরিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি মঙ্গলবারই বরিশাল ছেড়ে যাচ্ছেন। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ববির ছাত্র মোশাররফ হোসেন ও রাকিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হলো। আমাদের এ বিজয়ে সবাইকে শুভেচ্ছা।’
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবির চূড়ান্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা এ কর্মসূচিকে ‘দক্ষিণাঞ্চল অচল’ নামে আখ্যায়িত করেছেন। উপাচার্যকে পদত্যাগে মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে