
দেশে বিদ্যমান নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
সুজন সম্পাদক বলেন,শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।
এখন অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। একই সঙ্গে যেসব নিয়মনীতি, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে, সেগুলো সংস্কার করা। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বড় সুযোগ হয়েছে।
আজ শনিবার বরিশাল নগরীর একটি ক্লাব মিলনায়তনে বিভাগের জেলা ও উপজেলা সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য পরিষদ সংস্কারের যে সুপারিশগুলো করছে আশা করি, সেটি একটি জাতীয় সনদে পরিণত হবে। সব রাজনৈতিক দল সেগুলো মেনে চলবে। একই বিষয়ে জনগণের মতামত নেওয়া হচ্ছে। সেগুলো ঐকমত্য কমিশনে পেশ করা হবে। এতে জাতীয় সনদে নাগরিকদের মতামত প্রতিফলিত হবে। এর ভিত্তিতে নির্বাচন হলে দেশ টেকসই গণতন্ত্রে উত্তরণ হবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে