
ঝুঁকিপূর্ণ অজুহাতে বরিশাল জিলা স্কুলের ৬৫টি গাছ কাটার জন্য যে নিলাম ডাকা হয়েছিল, শেষপর্যন্ত তা স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্কুলের প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্যসচিব অনিতা রানী হালদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্কুলের ৬৫টি গাছ কাটার জন্য আগামীকাল বুধবার নিলাম হওয়ার কথা ছিল। এ নিয়ে ‘বরিশাল জিলা স্কুল: ঝুঁকির অজুহাতে ৬৫ গাছ কাটার আয়োজন’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নিলাম স্থগিতের খবর এল।

জানতে চাইলে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানী হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ বিক্রির বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। যে কারণে বুধবারের নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে স্কুলের সভাপতি জেলা প্রশাসক ডেকেছিলেন। আমরা আজ গিয়েছিলাম তাঁর কাছে। এরপর নিলাম স্থগিত করা হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, দাঁড়িয়ে থাকা কোনো গাছে হাত দেওয়া যাবে না। ঝুঁকির অজুহাত দিয়ে গাছে হাত দিলে সবুজায়ন ও পরিবেশ নষ্ট হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে