
বরিশালের গৌরনদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদীতে আয়োজিত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান বলেন, আগৈলঝাড়া থেকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ছোট ছোট যানবাহনে করে গৌরনদীর কর্মসূচিতে যাচ্ছিলাম। পথে বাকাল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মিরাজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী ছিলেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ নামের ওই রোগীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি জানান, আরও আটজন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে