
বরিশাল নগরীর আল মাদানী সড়ক এলাকায় লামিয়া আক্তার বর্ষা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন।
লামিয়া নগরীর কাউনিয়া ব্র্যাঞ্চ রোডের বাসিন্দা বেলায়েত হোসেনের মেয়ে। তিনি সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিন মাস আগে আল মাদানী সড়কের মো. শাহিনের ছেলে সিয়ামের সঙ্গে বিয়ে হয় তাঁর।
লামিয়ার বাবা বেলায়েত হোসেন জানান, বর্ষা ও সিয়াম প্রেম করে নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। এ নিয়ে সিয়ামের পরিবারে অশান্তি চলছিল। বর্ষাকে প্রায়ই নির্যাতন করা হতো। গতকাল রাতে তাঁকে ফোন করে জানানো হয়, বর্ষা অসুস্থ। বাসায় গিয়ে তিনি দেখেন, বর্ষার নিথর দেহ খাটের ওপরে পড়ে রয়েছে। তিনি পৌঁছানোর আগেই ওই বাসার লোকজন পালিয়ে যান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়াকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিয়ার গলায় মোবাইল চার্জারের তার প্যাঁচানোর দাগ পাওয়া গেছে বলে দাবি করেন তাঁর বাবা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে