
ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল ফকির পুত্রসন্তানের বাবা হয়েছেন। তাঁর স্ত্রী রেশমা আক্তার রুবা দুই দিন আগে পুত্রসন্তান প্রসব করেছেন। দুর্ঘটনায় রুবার শ্বশুরও মারা যান। তবে রুবা অল্পের জন্য বেঁচে যান। ঈদুল ফিতরে বরিশালে বাড়ি ফিরতে গিয়ে গত ১৭ মার্চ ঢাকার সদরঘাটে লঞ্চের চাপায় নিহত হন সোহেল ফকির ও তাঁর বাবা মিরাজ ফকির। তাঁরা সাভারের ট্যানারিতে শ্রমিকের কাজ করতেন। নিহত সোহেলের স্ত্রী রুবা নগরীতে বাবার বাসায় অর্থকষ্টে দিন পার করছেন।
জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুরা ইউনিয়নের চরকাটা গ্রামের বাসিন্দা মিরাজ ফকির। ছেলে সোহেল ও পুত্রবধূ রুবাকে নিয়ে তিনি ঢাকায় থাকতেন।
ঈদুল ফিতরের উৎসবে বাড়িতে ফেরার জন্য ১৭ মার্চ বিকেলে ঢাকার সদরঘাটে আসেন তাঁরা। ট্রলার থেকে তাঁরা লঞ্চে ওঠার সময়ে দুর্ঘটনার শিকার হন। এতে সোহেল ফকির ঘটনাস্থলে নিহত হন। বাবা মিরাজ ফকির বুড়িগঙ্গায় পড়ে গেলে পরদিন মরদেহ উদ্ধার হয়। ওই দুর্ঘটনায় সাত মাসের গর্ভবতী সোহেলের স্ত্রী রুবা গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে পিত্রালয় মীরা বাড়িতে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার পিত্রালয়ে রেশমা আক্তার রুবা পুত্রসন্তান প্রসব করেন। নাম রাখা হয়েছে মো. রাইয়ান ইসলাম। রুবা জানান, তিনি গর্ভবতী হওয়ার পর স্বামী সোহেলের ইচ্ছা অনুযায়ী নবজাতকের নাম রাখা হয় রাইয়ান। তবে নবাগত সন্তানের আগমন এই পরিবারে দুশ্চিন্তা আরও বেড়েছে।
রুবার বাবা রিয়াজ মীর দিনমজুরের কাজ করেন। ছোট দুটি ভাই রয়েছে। বাবার অভাব-অনটনের সংসারে তিনি এখন বোঝা হয়ে গেছেন।
রুবার নানি নাজমা বেগম জানান, ঢাকার হাসপাতালে কয়েক মাস রেখে রুবার চিকিৎসা হয়। ওষুধ কেনার খরচ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তবে ঢাকায় থাকা ও আসা-যাওয়া খরচসহ দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। ধারদেনা করতে হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ একাধিকবার ঢাকায় নিয়েছে। পরে জানিয়ে দেয়, প্রতিমন্ত্রী এলাকায় বসে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর করবেন। তবে এখন পর্যন্ত কিছুই পাননি তাঁরা।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে