
বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আজ বুধবার এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।
আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। তিনি বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।
অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা। তিনি বলেন, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন সঞ্জীব। এ সময় তাঁকে হাতেনাতে তাঁরা আটক করেন। এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, এই দালালের সঙ্গে এই অফিসের কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে