বরিশালে সাইবার নিরাপত্তা আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এই মামলা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বেশির ভাগ আসামি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।
বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মতপ্রকাশের কারণে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কটূক্তির নানা কারণে ওই মামলাগুলো করা হয়েছিল।
মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ৫৯ মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা। সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের পিপি সাদিকুর রহমান লিংকন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা অভিযোগ এনে সাইবার আইনে মামলা ঠুকে দিতেন শেখ হাসিনা সরকারের লোকজন। এসব মামলা হয়রানিমূলক হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালেও কিছু হয়রানি মামলা প্রত্যাহার হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে