
বরিশালের আগৈলঝাড়ায় রাজনৈতিক দলের নেতাদের ছত্রচ্ছায়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব বালু উত্তোলনে আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করায় বাড়িঘর ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের মৃত ধনঞ্জয় বাড়ৈর ছেলে জনমিন জন বাড়ৈ আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের নেতাদের প্রভাব দেখিয়ে একাধিক ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু তুলেছিলেন। চলতি বছরের ৫ আগস্টের পর তিনি বিএনপির নেতাদের ম্যানেজ করে আবারও বালু উত্তোলন শুরু করেন। বর্তমানে তিনি বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের কালীপদ মণ্ডলের আবাদি জমি ও মাছের ঘের থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন।
উত্তোলিত বালু স্থানীয় সন্তোষ বাড়ৈ ও কাসেম খানের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে আশপাশের বসতঘর ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং আবাদি জমির পরিমাণও কমছে। স্থানীয়রা জানান, যেকোনো সময় পাশের ঘরবাড়ি ধসে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, তাঁরা বহুবার অভিযুক্তদের বাধা দিলেও উল্টো বিএনপির এক নেতার প্রভাব দেখিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন জনমিন। তাঁরা অবিলম্বে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চান।
অভিযুক্ত জনমিন জন বাড়ৈর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে