
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন আজ বুধবার। দুপুর ১২টায় তিনি ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন। সকাল ৮টার পর গোটা বিভাগ থেকে নেতা-কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেছেন।
সকাল ৯টায় বেলস পার্ক ঘুরে দেখা যায়, নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। সেখানে কথা হয় নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের সঙ্গে। তিনি বলেন, ‘২০ বছর পর আমাদের নেতা আসছেন। তাই আগেভাগে নেতা-কর্মী নিয়ে চলে এসেছি। তারেক রহমানকে দেখার জন্য লাখো মানুষ অধীর আগ্রহে রয়েছেন।’
জনসভায় এসেছেন ইউনিয়ন বিএনপির কর্মী লাবুনি রহমান। তিনি বলেন, বহু বছর পর মন খুলে একটি জনসভায় এসেছেন তিনি। তারেক রহমানের ভাষণ শুনবেন তিনি। রিকশাওয়ালা আব্দুল আজিম বলেন, তাঁর বাড়ি কুয়াকাটায়। সেখানের মানুষও জনসভায় আসছে। ভোলা থেকে এসেছেন ষাটোর্ধ্ব আব্দুল আলিম। তিনি বলেন, তারেক রহমানের ভাষণ শুনতে বরিশালে এসেছেন। লালমোহন থেকে আসা যুবক রাজিব হোসেন বলেন, ধানের শীষকে জয়ী করার জন্য এই জনসভা তাঁদের উজ্জীবিত করবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ২০ বছর পর তারেক রহমান বরিশালে আসছেন। বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারে তিনি বরিশালের উদ্দেশে রওনা দেবেন। এরপর দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সমাবেশে বিভাগের ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সমাবেশস্থল বেলস পার্ক সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করছেন শিরিন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে