
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশ থেকে এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। গুন্ডাপান্ডা শাসক হলে আমরা পারব না কেন?’
আজ বৃহস্পতিবার সকালে বরিশালে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ কথা বলেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ‘জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা দেশকে লুটেপুটে খেয়েছে, সেই রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারির অবসান চায়। প্রতিহিংসার রাজনীতি ফিরে এলে ছাত্র-জনতা আবার জেগে উঠবে।’
আজ নগরীর অশ্বিনীকুমার টাউন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়। সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা নেসার উদ্দিন কাসেমী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
৪ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২০ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২৬ মিনিট আগে