
স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ফের কর্মসূচি ঘোষণা করেছেন বরিশালে আন্দোলনকারীরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মচারীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ শনিবার দুপুরে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি এ ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, তাঁদের ওপর হামলাকারী শেবাচিমের কর্মচারীরা ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজ খেয়েছেন।
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পর স্বাস্থ্যের ডিজি বরিশালে আসেন। তিনি আমাদের দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং বলেন, প্রশাসন হস্তক্ষেপ করবে। তাঁর উসকানিতেই গত বৃহস্পতিবার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী বা আওয়ামী লীগে যারা আছে, এমন সুবিধাভোগীদের মদদে ওখানে (শেবাচিম হাসপাতাল) একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।’
মহিউদ্দিন রনি বলেন, ‘হামলার পর আমরা যখন শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ব্যস্ত, সে সুযোগে হামলাকারীরা থানায় গিয়ে আমাদের নামে মামলা করার চেষ্টা করেছে। মামলার ১ নম্বর সাক্ষী শেবাচিম হাসপাতালের স্টাফ সাইফুল ইসলাম অ্যাপ্রোন পরে হামলা চালিয়েছে। তিনি ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্য সাক্ষী ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন রাব্বি এবং ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল।’
মহিউদ্দিন রনি বলেন, শেবাচিমের কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করার পর উল্লাস করেছে। ১৫ আগস্টের আগের রাতে কাঙালিভোজ খেয়েছে। পরদিন তেহারি পার্টি করেছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না কার টাকা খেয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা আন্দোলন স্থগিত করিনি। আন্দোলন চলছে, চলবে। আমাদের ওপর যে হামলা করা হয়েছে, তার পূর্ণ তদন্ত শেষে বিচার চাই। যে কারণে রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে টাউন হলের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করব।’
প্রসঙ্গত, স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বরিশালে আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের মারামারি হয়। পরে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের পক্ষে মামলার জন্য কোতোয়ালি থানায় একটি অভিযোগ করা হয়।
থানায় অভিযোগকারী শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এজাহারে সাক্ষী হিসেবে সাইফুল, রাব্বি, ফয়সাল রয়েছেন। তাঁরা শেবাচিমের স্টাফ। কিন্তু তাঁরা রাজনীতি করতেন কি না, তা জানা নেই। তিনি বলেন, এজাহার থানায় দিয়ে এসেছেন, এখনো পুলিশ মামলা গ্রহণ করেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে