লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় মাসের মাথায় দগ্ধ বরগুনার বঙ্কিম চন্দ্র মজুমদার (৫৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বঙ্কিমচন্দ্র মজুমদার বরগুনা সদর উপজেলা ফুলঝুড়ি এলাকার বাসিন্দা। তিনি ফুলঝুড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের অবসরপ্রাপ্ত শিক্ষক।
জানা যায়, ২৫ ডিসেম্বর ২০২১ ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনা বঙ্কিমচন্দ্র ও তার স্ত্রী মনিকা রাণী উভয়ে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনিকা রানী মৃত্যুবরণ করেন। মনিকা রানি হালদারও বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ছালেক জানান, শনিবার মৃত শিক্ষকের মরদেহ বরগুনা পৌঁছানোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর খবর জেনেছি। তাঁর মরদেহ শনিবার বরগুনায় পৌঁছানোর পর শেষকৃত্যর জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৯ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে