
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এক ভিডিওবার্তায় তিনি ক্ষমা চান।
মো. শামীম আহসান বলেন, ‘আমার বক্তব্যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত।’
ভিডিওবার্তায় সাংবাদিকদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘গতকাল কাকচিরার কাটাখালীতে একটি নির্বাচনী পথসভায় যে বক্তব্য নিয়ে আসলে কথা বলা হয়েছে, সে প্রসঙ্গে আপনাদের বলতে চাচ্ছি যে, ২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা যেমন সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত তারা। এগুলো কারোই অজানা নয়।’
মো. শামীম আহসান বলেন, ‘আমি আমার বক্তব্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সে সকল অপকর্মের কথাই বোঝাতে চেয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এর পর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদক কারবারি, সিট-বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধ সরব ভূমিকা পালন করে আসছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝিয়েছি—নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল, ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে।’
জামায়াত নেতা শামীম আহসান বলেন, ‘এর পরেও যদি আমার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ভাই ও বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। আসসালামু আলাইকুম।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে