বরগুনার বামনায় এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দান সড়কে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দুজনকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে আটক করেছে বামনা থানার পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম বলইবুনিয়া গ্রামের সগির হাওলাদারের ছেলে সাইফুল (২৫) এবং একই এলাকার ইউনুচ আলীর ছেলে হৃদয় (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যার শিকার আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাঁকে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে অর্ধডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে