
বরগুনার পাথরঘাটায় সৌদিপ্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে এক পুলিশ সদস্য স্থানীয়দের কাছে আটক হয়েছেন। পরে পুলিশ সদস্যকে রশিতে বেঁধে থানা-পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নে ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।
আটক পুলিশ সদস্যের নাম মোহাম্মদ মেহেদী হাসান। তিনি পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া পুলিশ সদস্য মেহেদী হাসান প্রায় সময় ওই প্রবাসীর বাড়িতে আসতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই প্রবাসীর বাড়িতে এলে স্থানীয়রা দেখে ফেলে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘রাত ১১টার দিকে আমার ভাইয়ের বাড়িতে একটি মোটরসাইকেল থেকে এক পুরুষকে ওই বাড়ির ভেতরে ঢুকতে দেখি। ঘরে ঢোকার কিছু পর ঘরের আলো বন্ধ করে দেয়। এতে আমার সন্দেহ হওয়ায় গ্রামের কয়েকজনকে নিয়ে সেই বাড়িতে যাই। সেখানে গিয়ে পুলিশ সদস্য মেহেদী এবং আমার ভাইয়ের বউকে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাই। এরপর আমরা থানা-পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।’
অভিযুক্ত পুলিশ সদস্য মেহেদী হাসান বলেন, ‘ওই নারী আমার আন্টি হন। তাঁর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তাঁর ছেলেকে প্রাইভেট পড়াই। তাই তাঁদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। একটি মোবাইল নম্বর নিতে এসেছিলাম। পরে আমাকে আটক করে মারধর করে বেঁধে রাখা হয়।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, প্রবাসীর স্ত্রীসহ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনা পুরোপুরি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে