
‘দেশ ও জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হব।’ বলেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর প্রধান বরগুনা পরিদর্শন করেন। তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারে বরগুনা সার্কিট হাউস মাঠে আসেন। সেখান থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বরগুনায় দায়িত্বরত নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বাহিনীটির প্রধান বলেন, ‘একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের আগামী কয়েক দিন পরিশ্রম করে যেতে হবে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে ও দেশপ্রেমের সাথে। আমার দৃঢ়বিশ্বাস, আপনাদের প্রস্তুতি সম্পর্কে যে ব্রিফিং শুনেছি এবং আপনাদের মধ্যে যে কর্মস্পৃহা, উদ্যোগ আর আন্তরিকতা দেখেছি; আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেক সদস্য তাঁদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবেন।’
নৌপ্রধান আরও বলেন, ‘অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েনের সংখ্যা অনেক বেশি। শুধু নৌবাহিনীর ক্ষেত্রে আমরা প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করেছি, যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সাথে আমাদের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এবং দ্বীপাঞ্চলে জাহাজ এবং জলযান মোতায়েন করতে হয়েছে। আমাদের সাথে রয়েছেন কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’ তিনি বলেন, ‘আমি চাই এই নির্বাচনে আপনাদের প্রত্যেক সদস্য, অফিসার-নাবিক প্রত্যেকে আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে