
বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে। অন্য আসামিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০)–এর ৪/৫ ধারায় খোকন হাওলাদার মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পো স্ট্যান্ডসংলগ্ন রাস্তায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের তৈরি মনগড়া রসিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
বাদীর অভিযোগ, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রসিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রসিদ ব্যবহার করছেন, তা সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি, এটি স্পষ্ট চাঁদাবাজি।’
খোকন হাওলাদার আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আগে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান গংদের বিরুদ্ধে ১৪ এপ্রিল সন্ধ্যার পরে বেতাগী এলাকায় মানববন্ধন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন। বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন।
অন্যদিকে মো. নেছার উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ অংশীদার। আমার অংশে আমি রসিদ দিয়ে টোল আদায় করছি, এতে চাঁদাবাজির কিছু নেই।’
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘খোকন হাওলাদার মামলা করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে