
বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটকের ঘটনা ঘটেছে। আজ সোমবার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত। বিভাগীয় মামলার শর্তে মুচলেকার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আদালতের প্রতিবেদনে বলা হয়, পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ আজ দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। তিনি আদালতের সি আর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের সুপারিশ করে ঘুষ দিতে চান এবং জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়।
বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তাঁরা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারক অর্ডার সিটে যেটা ডিসাইড (সিদ্ধান্ত) করবেন, সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ারের ব্যাপার। এর বেশি কিছু আমি বলতে পারব না।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে