
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা হাটে ইজারার বাইরে অবৈধভাবে গবাদিপশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে হাটের ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর কয়েক সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁরা প্রভাব খাটিয়ে প্রতি রোববার অবৈধভাবে পশুর হাট বসিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম এই বিষয়ে গত ২৪ এপ্রিল বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের দুই মাস পার হলেও হাট বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তালতলী উপজেলা প্রশাসনের দরপত্র আহ্বানের মাধ্যমে কচুপাত্রা হাটের ইজারা পান ফরহাদ তালুকদার। তবে বৈধ সাপ্তাহিক হাট ছাড়াও বৈশাখ মাসের শুরু থেকেই তিনি ও তাঁর সহযোগীরা—তালতলী উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস হাওলাদার, নিজাম উদ্দিন সরদার, যুবদল নেতা কাওসার হাওলাদার, নয়া মিয়া হাওলাদার এবং ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া—প্রভাব খাটিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নিচ্ছেন না। তাঁরা দ্রুত অবৈধ হাট বন্ধের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী জহিরুল ইসলাম বলেন, ‘ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোববার পশুর হাট বসিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে কচুপাত্রা হাটের ইজারাদার ফরহাদ তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে হাট বসেছে, সেটা স্বীকার করছি।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবৈধ হাট বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪৪ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে